চট্টগ্রাম অফিস
‘করোনায় আক্রান্তদের জীবন সঞ্জীবনী অক্সিজেন’—এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের কাছে ১ হাজার অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে জিপিএইচ ইস্পাত। গতকাল মঙ্গলবার সার্কিট হাউজে এসব সিলিন্ডার হস্তাস্তর করা হয়। এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (এফঅ্যান্ডবিডি) কামরুল ইসলাম এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, জিপিএইচ ইস্পাত কর্তৃক ১ হাজার অক্সিজেন সিলিন্ডার দেওয়া একটি চ্যালেঞ্জিং বিষয়। এখান থেকে ৫০০ সিলিন্ডার প্রত্যন্ত উপজেলার বেশ কয়েকটি হাসপাতালে বিতরণ করা হয়।