বেনাপোল (যশোর) সংবাদদাতা
গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম পদ্ম ফুল। এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন যশোরের শার্শা উপজেলার বেড়ি নারানপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম। দীর্ঘদিনের চেষ্টায় তিনি একটি মাত্র চারা রোপণ করে আজ চার বিঘা জলাশয়ে ফুটিয়ে তুলেছেন পদ্ম ফুল। সৌখিন চাষি সিরাজুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে পদ্ম ফুল বাজারজাত করতে না পারায় বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল জানান, দেশ ও দেশের বাইরে পদ্ম ফুলের বেশ চাহিদা রয়েছে। এ ফুলের চাষ ও ব্যবহার সঠিকভাবে করতে পারলে কৃষক বেশ লাভবান হবেন।