গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা
গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে জাল টিকিটসহ দুই জনকে আটক করেছে বিআইডব্লিউটিসির সদস্যরা। সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর তাদের পুলিশে হস্তান্তর করা হয়। আটককৃতরা হলো, যশোরের আব্দুল আলিম ওরফে তুহিন শিকদার (২৩) ও মাগুড়ার সবুজ মোল্লা (২৪)। গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, আটককৃত দুই জনসহ আরো অজ্ঞাত সাত-আট জনের যোগসাজশে ফেরির জাল টিকিটের মাধ্যমে সরকারি লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ এনে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার মামলা দায়ের করেছেন।