অধ্যাপক গোলাম রহমানের স্ত্রীর ইন্তেকাল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

গত ২৯ মে করোনা ভাইরাসে আক্রান্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈমা আরা হোসেন। প্লাজমা থেরাপি দেওয়ার পর চলতি মাসের ১ তারিখে ফল নেগেটিভ আসে নাঈমা আরার। তবে ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগে গতকাল রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ভিকারুননেসা নূন স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক। নাঈমা আরার ইচ্ছা অনুযায়ী তাকে গতকাল আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।