ভাষাসৈনিক ও সাংবাদিক মীজানুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। মীজানুর রহমানের গ্রামের বাড়ি টঙ্গীর গাজীপুরা গ্রামে মীজানুর রহমান স্মৃতি পরিষদ ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে রবিবার সাংবাদিক নেতা আতাউর রহমানের নেতৃত্বে কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়। এছাড়া গাজীপুর প্রেসক্লাবে দৈনিক গণমুখ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে রাহিম সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এম এ বারী, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অধ্যাপক এনামুল হক প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এম নজরুল ইসলাম, মাহতাব উদ্দিন আহম্মদ, সৈয়দ মুকছেদুল আলম লিটন, মীর মোহাম্মদ ফারুক, মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি