করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের আরো এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি হলেন কনস্টেবল সাইফুল আলম (৪১)। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

পুলিশ সূত্র জানায়, সাইফুল আলম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার  মাহানপাড়া গ্রামে।