গত সোমবার ‘দৈনিক ইত্তেফাক’ এর শেষ পৃষ্ঠায় প্রকাশিত “যাচ্ছেতাই পরিবার পরিকল্পনা আইইএম ইউনিট”—শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের পরিচালক ড. আশরাফুন্নেছা। প্রতিবাদলিপিতে তিনি বলেন, বিশেষ কুচক্রি মহলের অসত্ উদ্দেশ্য হাসিলের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে পরিচালক আইইএমসহ পরিবার পরিকল্পনা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং জনগণের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত সংবাদটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করা হয়েছে। এ সংক্রান্ত সকল কাগজপত্র দৈনিক ইত্তেফাকে সংরক্ষিত আছে। উপরন্তু রিপোর্টটির বিষয় নিয়ে ড. আশরাফুন্নেছার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলে ইত্তেফাকের নাম শুনে প্রতিবারই তিনি লাইন কেটে দেন।