জয়পুরহাটে নতুন করোনা আক্রান্ত ২৩ জন

জয়পুরহাটে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৫১ জনে।  সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বুধবার সকালে এ তথ্য জানান।  

জেলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ঢাকায় পাঠানো  ১০৬ জনের নমুনার পরীক্ষার ফলাফল আসে।  এরমধ্যে ২৩ জনের রিপোর্ট পজিটিভ বলে জানা গেছে।  এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬৫১ জন।  করোনা যুদ্ধে জয়লাভ করায় এ পর্যন্ত জেলায় করোনা মুক্ত হয়েছে ৪১২ জন।   

জেলা প্রশাসকের কন্ট্রোল রুম সূত্র  জানায়,  গত ১৬ এপ্রিল  জয়পুরহাটে  প্রথম  করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে  ২০ জুলাই পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিল ৬২৮ জন।  নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগী দাঁড়ালো ৬৫১ জনে।  করোনা যুদ্ধে জয়লাভ করায় এ পর্যন্ত জেলায়  মুক্ত ঘোষণা করা হয়েছে ৪১২ জনকে। জয়পুরহাট জেলায় এ পর্যন্ত মোট করোনা পরীক্ষা করা হয় ৮ হাজার ৯ শ ৯৬ জনের। এরমধ্যে পজিটিভ শনাক্ত হয় ৬৫১ জনের।  করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন দুই জন। আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ওয়ার্ডে  চিকিৎসাধীন করোনা আক্রান্তদের  বর্তমানে শারীরিক অবস্থা ভাল বলে জানান, সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। 

ইত্তেফাক/এমআরএম