যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন দেশটিতে বহু বছর এই করোনাভাইরাস থাকবে এবং এটা চিরতরে চলে যাওয়ার সম্ভাবনা কম।
বিশেষজ্ঞরা দাবি করছেন, যদি ভ্যাকসিন আসেও তবুও চিরতরে যাবে না করোনা ভাইরাস। এ নিয়ে যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের পরিচালক প্রফেসর স্যার জেরেমি ফারার হাউজ অফ কমন্সের একটি হেলথ কমিটিতে বলেন, বড়দিনের আগে কিছুই স্বাভাবিক হবে না।
এটি দশকজুড়েও চলতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এমন একটি সময়ে তিনি একথা বললেন যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, বড়দিনের আগেই এটা ঠিক হয়ে যাবে। বিবিসি।
ইত্তেফাক/এআর