ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-ভোমরা হাট এলাকায় পুকুরের পানিতে ডুবে রুবেল (১২) এবং রাজেন (১৬) নামে দুই কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক দেড়টার দিকে উপজেলার ভরনিয়া গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে রুবেল ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজেন বাজারের পূর্ব পাশের এক পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।পরে ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের টিমসহ পুলিশ ঘটনাস্থলে যায়। তারা প্রায় ১ ঘণ্টা অভিযান চালিয়ে ওই পুকুর থেকে রুবেল ও রাজেনের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: করোনা টেস্টে আধুনিক আরটি-পিসিআর ল্যাব স্থাপন করবে খুবি
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রানীশংকৈল থানার সাব-ইন্সপেক্টর আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/এএএম