রাণীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ(২১-২৭ জুলাই) উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) এ মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়।  

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

আরও পড়ুন: উত্তর-দক্ষিণ আমেরিকায় করোনা থামার লক্ষণ নেই!

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতি কুশমত আলি, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পোনা অবমুক্ত করে উপজেলা চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তা সংক্ষিপ্ত বক্তব্য দেন।

ইত্তেফাক/এএএম