এই সময়ের ছড়া
সজল দাশ
উত্তমা সেন
শুধিয়েছেন
অনেক পুরানো ঋণ
উত্তমা সেন
হারিয়েছেন
আগের সোনালি দিন।
উত্তমা সেন
ঝরাইয়াছেন
নিজের গায়ের ঘাম
উত্তমা সেন
ভুলিয়াছেন
জন্মদাতার নাম।
উত্তমা সেন
করিয়াছেন
যত্তরকম কাজ
উত্তমা সেন
হইয়াছেন
পাগলপারা আজ।
উত্তমা সেন
বুঝিয়াছেন
সেসব দিনের দায়
উত্তমা সেন
পাইয়াছেন
নতুন দিনের রায়।
উত্তমা সেন
বলিয়াছেন
পাব ফিরে আর
উত্তমা সেন
ডুবিয়েছেন
জীবননদীর পার।
উত্তমা সেন
ভাবিয়াছেন
সবার কথা খুব
উত্তমা সেন
তাই দিয়াছেন
অথই জলে ডুব।
উত্তমা সেন
খুঁজিয়াছেন
খোঁজ নিল না কেউ
উত্তমা সেন
দেখিয়েছেন
কুকুরের ঘেউ ঘেউ।