পশু কোরবানিতে স্বাস্থ্যবিধি মানতে হবে

যার যেখানে খুশি সেখানে কোরবানি দেয়—এমনই দেখা যায়। কোনো বিধি-নিষেধ নেই—মানুষ চলাচলের রাস্তায়, বাড়ির পাশে, বাড়ির ভেতরে, মসজিদ-মাদ্রাসা-স্কুল-কলেজের মাঠে কোরবানি করে রক্ত, মল-মূত্র ফেলে রাখা হয়েছে। প্রতিবছর কোরবানির সময় সরকার থেকে প্রচার-প্রচারণা চালানো হয়—পশু কোরবানি যেন পরিবেশের প্রতি নজর রেখে করা হয়। জনসাধারণকে এ-বিষয়ে সজাগ করার চেষ্টা করা হলেও কাজের কাজ কিছু হয় না। পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়ে। বিশ্বব্যাপী চলছে করোনা মহামারি। নিয়ম-কানুন উপেক্ষা করে যত্রতত্র কোরবানি করা হলে মারাত্মক স্তাস্থ্যঝুঁকি বেড়ে যাবে। তাই কোরবানি নির্দিষ্ট স্থানে করতে এবং রক্ত, মল-মূত্র মাটির নিচে পুঁতে রাখার ব্যবস্থা করতে জনসাধারণকে সচেতন করতে হবে। এবং এটা মানতে বাধ্য করার ব্যবস্থা নিতে হবে। কোরবানিতে পরিবেশদূষণের দায়ে শাস্তি ও অর্থদন্ডের বিধান জরুরি। স্থানীয় সরকার প্রশাসন বিষয়টির প্রতি গুরুত্ব দেবে বলে আশা করি।

জিয়াউল হক সরকার, পূবাইল, গাজীপুর