রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা
রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারের দাবিতে মৌনমিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আলম নান্নু প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের বেহাত হওয়া বেশ কিছু সম্পত্তি এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। অন্য একটি জমি নিয়ে মামলা চলছে। তিনটি ভবন ভাঙা হয়েছে।’