মরুভূমির ‘সাম্মাম’ চাষ হচ্ছে নওগাঁয়

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

সৌদি আরবের মরুভূমির বালুর ‘সাম্মাম’ ফল চাষ হচ্ছে নওগাঁর মাটিতে। এটা দেখতে অনেকটা তরমুজের মতো। এই ফল চাষে সাফল্য পেয়েছেন রাণীনগর ও আত্রাইয়ের মধ্যবর্তী গ্রাম মিরাপুরের কৃষক রেজাউল ইসলাম। মিষ্টি এবং রসাল হওয়ায় অনেকেই কিনছেন শখের বশবর্তী হয়ে। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, অচিরেই আমিও সাম্মাম ফল চাষ শুরু করব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. রুবীআহ নূর আহম্মেদ বলেন, এই প্রথম মরুভূমির তরমুজজাতীয় ফল সাম্মাম চাষ করেছেন কৃষক রেজাউল ইসলাম। তিনি অভাবনীয় সফলতা পেয়েছেন।