সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বুধবার উপজেলা পরিষদ চত্বরে নির্মিত ঐ ম্যুরাল উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ সরদার ও উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।