গোপালপুর পৌরসভার উন্মুক্ত বাজেট পেশ

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় ২০২০-২০২১ অর্থবছরে ১৯ কোটি ২ লাখ ২৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয়ে পৌরসভার সচিব (ভারপ্রাপ্ত) ওবায়েদ উল হক বাজেট পেশ করেন। এ সময় বক্তব্য রাখেন গোপালপুর পৌর মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, কাউন্সিলর সেলিম রেজা প্রমুখ। পৌর কাউন্সিলর, সাংবাদিক ও সুধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ৭ হাজার ৭৪২ টাকা, উদ্বৃত্ত দেখান হয়েছে ২ লাখ ১৭ হাজার ২৫৮ টাকা।

কচুয়া পৌরসভার

বাজেট ঘোষণা

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা জানান, কচুয়া পৌরসভার ২০২০-২০২১ অর্থবছরের ৪০ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৬৮৩ টাকা প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌরসভার হলরুমে সাংবাদিক, কাউন্সিলর ও সুধীজনদের সমাবেশে পৌর মেয়র নাজমুল আলম স্বপন এ বাজেট ঘোষণা করেন। বাজেটে সর্বমোট রাজস্ব ও উন্নয়ন বাজেট আয় ৪০ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৬৮৩ টাকা এবং সর্বমোট রাজস্ব ও উন্নয়ন বাজেট ব্যয় ৪০ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৬৮৩ টাকা ধরা হয়েছে। রাজস্ব ও উন্নয়ন বাজেটে উদ্বৃত্ত ১৫ লাখ ৩০ হাজার টাকা ধরা হয়েছে।