মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক পদ ফিরে পেলেন ফিরোজ আলম

ঋণ খেলাপির অভিযোগে নবায়নের সময় অনুমোদন পাননি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এ এস এম ফিরোজ ফিরোজ আলম। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ পরিশোধের তথ্য পৌঁছালেও সিআইবি রিপোর্টে অন্তর্ভুক্ত না হওয়ায় পরিচালক পদ পেতে বাধা সৃষ্টি হয় ফিরোজ আলমের। করোনা ভাইরাসের কারণে কেন্দ্রীয় ব্যাংকে তথ্য পৌঁছানো এবং সিআইবি রিপোর্ট আপডেট হতে দেরি হয় এই সমস্যা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২২জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের যুগ্ম পরিচালক সৈয়দা রেজওয়ানা বেগম স্বাক্ষরিত ব্যাংকের পরিচালক নিয়োগ সংক্রান্ত একটি চিঠি ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ কোয়েল মল্লিক

চিঠিতে বলা হয়, ‘আপনাদের চলতি ১৬ জুলাই তারিখের পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। ২৪ জুন ব্যাংকের ২১ তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত এ এসএম ফিরোজ আলমকে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসাবে নিযুক্তিতে অনুমোদন দেওয়া হলো। এ এস এম ফিরোজ আলম ব্যাংকিং ও লিজিং ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান। প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স থেকে এ প্রতিষ্ঠানের ঋণ থাকার কারণেই ফিরোজ আলমের পরিচালক পদ আটকে দেয় বাংলাদেশ ব্যাংক।

ইত্তেফাক/এএএম