‘স্বাস্থ্য মহাপরিচালক নয়, স্বাস্থ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে’

নাটোর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘শুধু স্বাস্থ্য মহাপরিচালক নয়, স্বাস্থ্যমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে’। বুধবার নাটোরে জেলা যুবদলকে সাংগঠনিকভাবে গতিশীল ও শক্তিশালী করতে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। দুপুর ১২টার দিকে আলাইপুরে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি অন্যতম সদস্য শহিদুল ইসলাম বাচ্চু এবং নাটোর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও নাটোর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান চৌধুরী। এছাড়াও ভিডিও কনফারেন্সিয়ং-এ আরো যোগ দেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের দলনেতা গোলাম রাব্বানী।