নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মারা গেছে দুই জন। মঙ্গলবার সন্ধ্যায় ইউএনও শারমিন আখতার নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমার করোনা পজিটিভ এসেছে। তবে তেমন কোনো উপসর্গ নেই। শুধু জ্বর ও হালকা কাশি রয়েছে। গত ২০ জুলাই আমি আমার নমুনা পরীক্ষা করাই। বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।