গোপালপুর পৌরসভার বাজেট ঘোষণা

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

গোপালপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার পৌর ভবনে এক সুধী সমাবেশে এ বাজেট ঘোষণা করেন মেয়র রকিবুল হক ছানা। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এ পৌরসভায় ৬৯,০৮৫৫,১৭৩/ টাকা আয় ও  ৬৭,৭৬,২৫০০০/ টাকা ব্যয় এবং সর্বমোট ১,৩২,৩০,১৭৩ টাকা সমাপনী স্থিতিসহ এ বাজেট ঘোষিত হয়। সংবাদকর্মীদের ছাড়াও পৌর সচিব রফিকুল হাসান, কাউন্সিলর মোহাম্মদ আল মামুন, আব্দুস সালাম, আব্দুল মজিদ, আমিনুল ইসলাম, সমশের আলী, লুত্ফর রহমানসহ পৌর স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন।