৫০ শিক্ষার্থী পেল সাইকেল
আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে আটোয়ারীর ৫০ শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও সকল ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বুধবার দুপুরে উপজেলার পরিষদ মাঠে এসব সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।
মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা বুধবার উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে মত্স্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনাসভা, মত্স্য অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শামিমুল ইসলাম ছানা প্রমুখ।
দুস্থদের নগদ অর্থ প্রদান
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা সংরক্ষিত আসনের এমপি ফরিদা খানম সাকির তহবিল থেকে মোট ১ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলমের সভাপতিত্বে ৫৫ জন দুস্থর মধ্যে এ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু।
বন্যার্তদের খাদ্যসহায়তা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা উপজেলায় বুধবার বন্যার্তদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করা হয়। উপজেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যদের অর্থায়নে নাংলা ও মাহমুদপুর ইউনিয়নের সহস্রাধিক বানভাসিদের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা পলাশ মাহমুদ, সহসভাপতি জাহিদুল ইসলাম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
কালকিনিতে মত্স্য সপ্তাহ উদ্বোধন
কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা উপজেলা মত্স্য অফিসের বাস্তবায়নে গতকাল বুুধবার সকালে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মত্স্য সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সিনিয়র মত্স্য কর্মকর্তা সন্দীপন মজুমদার প্রমুখ।
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ফল বিতরণ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা রূপগঞ্জে গতকাল বুধবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং করোনা ভাইরাসসহ রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মধ্যে মৌসুমি ফল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল করিম মোল্লা।
রায়পুরে মাছের পোনা অবমুক্ত
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুরে জাতীয় মত্স্য সপ্তাহ পালন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা মত্স্য অফিসের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মত্স্য সপ্তাহ-২০২০-এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।
৩১০ পরিবারের মধ্যে ত্রাণ বিতারণ
শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা আম্ফানের আঘাতে উপকূলীয় বেড়িবাঁধ ভেঙে সর্বস্ব হারানোর পাশাপাশি প্রাণঘাতী করোনার দুঃসময়ে শ্যামনগরের দুস্থ ৩১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পল্লী লাইফ সোসাইটি। বুধবার দুপুরে উপজেলার কাশিমাড়ী ঝাঁপালী এলাকায় এসব খাদ্য তুলে দেওয়া হয়।
ত্রিশাল হাসপাতালে নমুনা সংগ্রহ বুথ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশাল হাসপাতালে ত্রিশালের এমপি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী নমুনা সংগ্রহ বুথ উপহার দিয়েছেন। তার নিজস্ব অর্থায়নে বুধবার এ বুথ উপহার দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. মনোয়ার সাদাত প্রমুখ।