ম্যানচেস্টারে অসহায় আত্মসমর্পণের জন্য ব্যাটসম্যানদের দিকে আঙুল তুললেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স। তিনি বলেন,‘দলের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেনি। তাই শেষ দিন ম্যাচ ড্র করার সুযোগ থাকার পরও আমাদের হারতে হয়েছে।’ ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে না পারাটা ভাবাচ্ছে সিমন্সকে। তিনি বলেন,‘দুই টেস্টে ব্যাটসম্যানরা পাঁচ-ছয়টি হাফসেঞ্চুরি করেছে। কিন্তু কেউই সেঞ্চুরি করতে পারেনি। এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমরা কথা বলছি, কেউই বড় ইনিংস খেলতে পারেনি। এটি খুবই হতাশার। আমার মনে হয়, আমাদের ব্যাটসম্যানদের জন্য সেঞ্চুরি করাটা কঠিন হয়ে যাচ্ছে। আমাদের ব্যাটসম্যানদের শতরান করতে হবে যাতে বোলাররা লড়াই করার সুযোগ পায়।’