মৃত্যুবার্ষিকী

সুশীল কুমার পাল

নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা, সুগার ওয়ার্কার্স ফেডারেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাকশাল (শ্রমিক ফ্রন্ট) কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শ্রমিক নেতা সুশীল কুমার পালের আজ ৩৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে নর্থ বেঙ্গল সুগার মিলস পৌর মহাশ্মশানে পরিবারের পক্ষ থেকে তার স্মৃতিবেদিতে পুষ্প অর্পণ এবং গোপালপুর ঠাকুরবাড়ী শ্রীশ্রীলক্ষ্মী-নারায়ণ সর্বজনীন কেন্দ্রীয় পৌর মন্দিরে স্বর্গীয় আত্মার শান্তি কামনার্থে হরিনাম সংকীর্তনসহ এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।