রাজধানীর দক্ষিণখানে আশিয়ান সিটি এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রিপন (৩৫)। তিনি ১৬ মামলার পলাতক আসামি। মঙ্গলবার রাতে দক্ষিণখানে আশিয়ান সিটি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার র?্যাব-১-এর সিনিয়র এএসপি মো. সালাহ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে দক্ষিণখানে আশিয়ান সিটি এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গোপনে বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে র?্যাব-১-এর একটি টহল দল সেখানে পৌঁছালে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা র?্যাবের উপস্থিতি টের পেয়ে প্রথমে র?্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র?্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পালটা গুলি চালালে উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় রিপন গুলিবিদ্ধ হলে তাকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে র?্যাব সদস্যরা একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ট গুলি ও ১ হাজার ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। র?্যাবের এই কর্মকর্তা আরো বলেন, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রিপনের নামে দক্ষিণখান থানাসহ বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। তার বাড়ি দক্ষিণখানে। এ ঘটনায় র?্যাবের পক্ষ থেকে দক্ষিণখান থানায় তিন মামলার প্রস্তুতি চলছে। মো. সালাহ উদ্দিন আরো জানান, এ ঘটনায় র?্যাবের এক জন এএসআই আহত হয়েছেন। তার নাম কামাল হোসেন। তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন।