বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে সাহাদারা মান্নান ও যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে জয়ী শাহিন চাকলাদার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন আজ বৃহস্পতিবার।
বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ১৪ জুলাই এ দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী দুজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের।