পাবনার চাটমোহরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে গ্রামবাসী এক মহিলা ও তার কথিত প্রেমিককে মারধর করে চুল কর্তন করেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ী গ্রামে মঙ্গলবার রাতে। তবে এ ঘটনায় বুধবার চাটমোহর থানায় ঐ মহিলা ইউপি সদস্যকে বাদ দিয়ে ১৭ জন নামীয়সহ আরো কয়েক জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন।
গ্রামবাসী জানায়, মঙ্গলবার রাতে কুকড়াগাড়ী গ্রামের ঐ নারী এক প্রতিবেশীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় ছাইকোলা ইউনিয়নের মেম্বার আ. ওহাবসহ গ্রামবাসী তাদের আটক করে। দুই জনকে মারধর করে চুল কেটে দেয়। খবর পেয়ে পুলিশ রেখা ও সাইফুলকে থানায় নিয়ে আসে। মেম্বারসহ গ্রামবাসীকেও থানায় নিয়ে আসে। পরে গ্রামবাসীকে আটক দেখানো হয়। বুধবার ইউপি সদস্য আ. ওহাবকে বাদ দিয়ে চাটমোহর থানায় মামলা করেন। মামলার অন্যতম সাক্ষী করা হয়েছে ঐ নারীর কথিত প্রেমিককে।