ব্রিটেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড ওরফে উডি জনসনের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তার বিরুদ্ধে বর্ণবাদী এবং নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়েও ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের ব্যবসা ব্রিটেনে সম্প্রসারণে তিনি কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০১৭ সালের আগষ্টে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সবচেয়ে বড় মিত্র ব্রিটেনে রাষ্ট্রদূত করে পাঠান। -সিএনএন