ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো জানিয়েছেন, করোনা ভাইরাস পরীক্ষায় তার আবারো পজিটিভ ফল এসেছে। গত ৭ জুলাই তার শরীরে প্রথম করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ঐ দিন থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। তিনি এর আগে জানিয়েছিলেন, তার শরীর সুস্থ। তার জ্বর কমেছে। তিনি ম্যালেরিয়ার ঔষধ হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন। এতে তিনি সুস্থ হয়েছেন বলে দাবি করেছেন। -সিএনএন