সাতে পা দিল প্রিন্স জর্জ!

ব্রিটেনের ভবিষ্যত্ রাজা হিসেবে মনে করা হচ্ছে প্রিন্স জর্জকে। প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের জ্যেষ্ঠ পুত্র প্রিন্স জর্জ ব্রিটেনের রাজসিংহাসনের অন্যতম দাবিদার। ব্রিটেনের সেই ভাবি রাজা পা দিয়েছে সাতে। রাজপ্রাসাদ কেনসিংটন প্যালেস থেকে যুবরাজের সপ্তম জন্মদিন উপলক্ষ্যে নতুন দুটি ছবি প্রকাশ করা হয়েছে। ছেলের ছবিগুলো তুলেছেন তার মা কেট মিডলটন।

প্রিন্স জর্জের সেই ছবিতে তার হাস্যোজ্জ্বল চেহারার সঙ্গে প্রকট হয়ে ধরা দিয়েছে তার সামনের দাঁতের মধ্যকার ফাঁকা। মিষ্টি হাসিকে আরো মোহনীয় করেছে তার দাঁতের এই ফাঁকা। সবুজ টি-শার্টের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলে দিয়েছে। জানা গেছে, আনমার হলের নারফোক হোমে লকডাউনের মধ্যে সময় পার করতে গিয়ে তোলা ছবিগুলো। করোনা ভাইরাসের জেরে সেখানে একসঙ্গে সময় পার করেছে প্রিন্স জর্জ, তার বোন প্রিন্সেস কারলোট (৫) এবং দুই বছরের ভাই প্রিন্স লুইস।

প্রিন্স জর্জের বাবা উইলিয়াম এবং মা কেট পরিকল্পনা করেছেন, আজ বাড়িতেই পার্টি দেবেন। জানা গেছে, সন্তানদের বাড়িতেই শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন তারা। প্রিন্স জর্জ আলেকজান্ডার লুইস ২০১৩ সালের ২২ জুলাই বিকেল ৪টা ২৪ মিনিটে প্যাডিংটনের সেন্ট ম্যারি হসপিটালে জন্মগ্রহণ করেন। জন্মের এক দিন পর সারা বিশ্ব তাকে দেখতে পায়।—ডেইলি মেইল