চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাস শনাক্তে পিসিআর ল্যাবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুব লীগের সভাপতি আসাফুদ দৌলা, সাধারণ সম্পাদক লেলিন প্রামানিকসহ যুব লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সামিউল হক লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবায় অনেক কিছু করেছেন। আমরা তার কাছে অনুরোধ করি মহামারি করোনা ভাইরাস পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জে একটি আরটি-পিসিআর ল্যাব স্থাপন করে দেবেন।
আরও পড়ুন: লোহা-হাতুড়ির টুং টাং শব্দে মখুরিত রাণীনগরের কামার পাড়াগুলো
উল্লেখ্য, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে দুইজন মারা গেছেন। বর্তমানে রাজশাহী ও ঢাকা থেকে করোনার পরীক্ষা করানো হচ্ছে।
ইত্তেফাক/এসি