নরসিংদীর পলাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছেন। ঝিনুক৭ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন শিশুটির পিতা-মাতাসহ ৪ জন। বৃহস্পতিবার ভোরে পাঁচদোনা-টঙ্গী মহাসড়কের ঘোড়াশাল শহীদ ময়েজ উদ্দিন সেতুর পাশে দক্ষিণ চরপাড়া গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ঝিনুক (৭)। আহতরা হলেন, শিশুটির বাবা শফিক মিয়া (৪২), মা রুমা বেগম (৩২), বড়ো বোন শাহাজাদী (১৬) ও নানা নূর হোসেন (৬৫)।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন জানান, ভোর রাতে গাজীপুর থেকে নরসিংদী গামী রসুন ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বসত ঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় শিশু ঝিনুক ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত ও বাকিরা আহত হয়। পুলিশ আহতদের উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি করেছে। ট্রাক আটক করা হলেও পালিয়ে গেছে এর চালক ও সহকারী। তবে তাদের পরিচয় জানা গেছে।
ইত্তেফাক/এসি