পৌরবাসীর জন্য ‘গলাজলে’ সিংড়ার পৌর মেয়র

বন্যার পানি অব্যাহত বৃদ্ধির কারণে সিংড়া পৌর এলাকার বেশ কয়েকটি মহল্লা বন্যা কবলিত হয়ে পড়েছে। ইতিমধ্যে পৌর এলাকার আশ্রয় কেন্দ্রে অনেক পরিবার এসেছে। অনেকে বাড়ি ছাড়ার সময় টুকু পাননি।

পানিবন্দি এসব পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

আরও পড়ুন: আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট চুক্তির প্রথম চালান নিয়ে গেলো ভারত

বৃহস্পতিবার দুপুরে পারসিংড়া মহল্লায় বন্যা দুর্গত পরিবারগুলোর মধ্যে তিনি ত্রাণ বিতরন করেন। এসময় তার সঙ্গে ছিলেন, সিংড়া গোল ই আফরোজ সরকারি কলেজ সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েলসহ ছাত্রলীগ নেতাকর্মীরা।

ইত্তেফাক/এসি