বাঘের থাবায় করোনা

করোনার গোপন চাকু

বিঁধছে বুকে শক্ত হয়ে

জ্বর-কাশি আর গলা ব্যথায়

থাকছে না সে বন্দি রয়ে।

ছুটছে তেড়ে ফুসফুস পানে

জমাট বাঁধায় রক্তনলে

শ্বাসকষ্ট আর বিট থামিয়ে

আসছে ও যে যমকে নিয়ে।

 

মাথা তুলে ঘুরে দাঁড়া

মাস্ক পরে নে নাক-মুখে

চোখে দিয়ে গগলস কাভার

হুঙ্কার ছাড় বাঘের থাবার।