নাগরিক টিভির ঈদ আয়োজন

‘স্বাস্থ্যবিধি মেনে চলুন, নাগরিকে অনুষ্ঠান দেখুন’—শ্লোগানকে সামনে রেখে এবারের ঈদেও ৭ দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে নাগরিক টেলিভিশন। আয়োজনে থাকছে ঈদের ধারাবাহিক নাটক, ৭ পর্বের বিশেষ নাটক, একক নাটক, সংগীতানুষ্ঠান ও জনপ্রিয় বাংলা সিনেমা।

ঈদের প্রথমদিন থেকে সপ্তম দিন রাত ৯টা, রাত ৯টা ৩৫ মিনিট, রাত ১০টা ১০ মিনিট, রাত ১০টা ৬০ মিনিট এবং রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ও একক নাটকগুলো।

ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে আদিত্য জনি পরিচালিত ‘টু লেট পার্টনার’, ফরিদুল হাসান পরিচালিত ‘আমি বাবা হতে চাই’, সোহাগ কাজী পরিচালিত ‘চাকরি করলে সরকারি-ব্যবসা করলে তরকারি’, নাজমুল রনি পরিচালিত ‘কে কোম্পানি’। একক নাটকগুলো হলো কামরুল ইসলাম ফুয়াদ পরিচালিত ‘শর্ত প্রযোজ্য’, মাইনুল হাসান খোকন পরিচালিত ‘সোহরাব রুস্তম’, মিশু সাব্বির-তাসনুভা তিশা অভিনীত ‘মিশন এভারেস্ট’, হাসিব খান পরিচালিত ‘প্রক্সি লাভার’, নাজমুল রনির ‘শাদী ডটকম’, শাওন-পারসা ইভানা অভিনীত ‘মাল্টিপ্লাগ’ এবং শেখ সেলিম পরিচালিত ‘রকেট ভাই’। মীর্জা রাকিবের রচনায় নাটকটির গল্প ও পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। ঈদের চতুর্থ দিন রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মিশন এভারেস্ট’। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন কামরুল ইসলাম ফুয়াদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, তাসনুভা তিশা, সিয়াম নাসির প্রমুখ।