আবারও শুরু টোকিও অলিম্পিকের দিন গণনা

করোনা ভাইরাসের কারণে গত মার্চেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এক বছর পিছিয়ে দিয়েছে চলতি বছরের অলিম্পিক। উদ্বোধনের নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী বছরের ২৩ জুলাই। তার ঠিক এক বছর আগে গতকাল বৃহস্পতিবার থেকে আবারও ক্ষণ গণনা শুরু হয়েছে অলিম্পিকের। অলিম্পিক কমিটি আগামী বছরে আয়োজনের ব্যাপারে আশাবাদী হলেও সাম্প্রতিক পরিস্থিতি আভাস দিচ্ছে, আগামী বছরও না হওয়ার শঙ্কা আছে অলিম্পিকের। গতকালই নতুন করে টোকিওতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন, ফলে দেশটিতে দ্বিতীয়বার সংক্রমণের শঙ্কা সৃষ্টি হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে স্থানীয় এক গণমাধ্যমের জনমত জরিপে অলিম্পিক আয়োজনের বিপক্ষে মত দিয়েছিলেন টোকিওর অধিকাংশ অধিবাসী।