রংপুর সিটি করপোরেশন এবার ঈদুল আজহায় কোরবানির জন্য ১১৭টি স্থান নির্ধারণ করেছে। বৃহস্পতিবার দুপুরে রসিকের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ ঘোষণা দেন। তিনি বলেন, নির্ধারিত স্থান ছাড়া যততত্র কোরবানির পশু জবেহকরণ রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরিধানের বিষয়টিও দেখভাল করা হবে। কোথাও ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। মেয়র মোস্তফা আরো বলেন, নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু জবাই করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে।