গোপালগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ৩৪

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন চিকিত্সকসহ ৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪২ জনে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য  জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ২৩ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯২১ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন ৩৯৫ জন । 

সিভিল সার্জন আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১০ জন, টুঙ্গিপাড়ায় পাঁচ জন, কোটালীপাড়ায় ১১ জন, কাশিয়ানীতে পাঁচ জন ও মুকসুদপুরে তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।