নরসিংদী-টঙ্গী মহাসড়কের পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নাজমুল সিএনজি স্টেশন নামক স্থানে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্যামল মিত্র পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সাতরিকা গ্রামের ললিত মিত্রের ছেলে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসিরউদ্দিন জানান, নিহত শ্যামল মিত্র কালীগঞ্জ শাখার প্রাণ আরএফএল-এ চাকরি করত। অফিসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। ঘাতক গাড়ি শনাক্ত ও চালককে ধরার চেষ্টা চলছে।