গোদাগাড়ীতে বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

গোদাগাড়ীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তারাপদ রবিদাস নামের এক মুচির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গোদাগাড়ী মডেল থানার সামনে এ ঘটনা ঘটেছে।

মৃত তারাপদ রবিদাস গোদাগাড়ী পৌর এলাকার রামনগর গ্রামের মৃত কোকিল রবিদাসের ছেলে। এ সময় রাজু রবিদাস নামের আরো এক জন আহত হয়েছে।

ভোরে পদ্মা নদীতে মাছ ধরে উঠতে গিয়ে বৈদ্যুতিক পোলের টানায় তারাপদ রবিদাস বিদ্যুত্স্পৃষ্ট হলে রাজু রবিদাস তাকে ছাড়াতে গেলে তারা দুই জন গুরুতর আহত হন।

গোদাগাড়ী বিদ্যুত্ বিক্রয় ও বিতরণ বিভাগ (নেসকো) নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। বৈদ্যুতিক পোলটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।