ভেড়ামারার লালনশাহ সেতুর ৩০০ মিটার দূরে রেলওয়ের পতিত জায়গায় করা গাঁজার বাগান ধ্বংস করছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ৭টায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফের নেতৃত্বে অভিযান চলে। এ সময় ৫৫টি গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, ভেড়ামারার লালনশাহ সেতু থেকে ৩০০ মিটার দূরে রেলওয়ের আওতাধীন পতিত মাঠে গাঁজার চাষ করা হচ্ছে। সেখানে অভিযান চালিয়ে তিন কাঠা জমিতে বড় বড় ৫৫টি গাঁজার গাছ পাওয়া গেছে। সন্দেহভাজনদের একজনকে ধরা হয়েছে।