মৃত্যুবার্ষিকী

মো. ইদ্রিস মিয়া

চট্টগ্রাম সিটি করপোরেশনের পশ্চিম মাদারবাড়ী ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মরহুম হাজি মো. ইদ্রিস মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে আজ বাদ জুমা মাঝিরঘাট ও মাদারবাড়ী মসজিদে মিলাদ, মোনাজাত, বাদ আসর স্টেশন রোড চৈতন্য গল্লি কবরস্থানে খতমে কোরআন, মিলাদের আয়োজন করা হয়েছে।