শোক সংবাদ

সাফিয়া খাতুন

নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) এর সভাপতি ও দৈনিক আজাদীর সিনিয়র এক্সিকিউটিভ মো. নুরুল হুদার মাতা সাফিয়া খাতুন (৮৫) গতকাল বৃহস্পতিবার বার্ধক্যজনিত রোগে ফেনীর দাগনভূঞার পূর্ব মোমারিশপুর গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি দুই পুত্র, পাঁচ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। ঐদিন রাতে নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে নিউজপেপার এমপ্লয়িজ ওয়েলফেয়ার সোসাইটি (নিউজ) ও চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।