বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ আদায় স্থগিত রাখার নির্দেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষিঋণ আদায় স্থগিত রাখার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দেশের যেসব এলাকায় বন্যায় কৃষি ফসলের ক্ষতি হয়েছে, সেসব এলাকায় দ্রুত কৃষকদের চাহিদা ও বাস্তবাতার আলোকে নতুন ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে ডাউনপেমেন্টের শর্ত শিথিল করে ঋণ পুনঃতপশিলের সুবিধা, নতুন করে আর সার্টিফিকেট মামলা না করে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে তামাদি হওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে।