কোটালীপাড়া উপজেলায় নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জনে। এর মধ্যে ১৪৫ জন সুস্থ্য হয়েছেন। মারা গেছেন ১ জন। আক্রান্ত ৭২ জন তাদের বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের মাদারবাড়ী একই গ্রামের ৫ জনের বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।আক্রান্তদের বাড়ী লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম