আলমডাঙ্গায় নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আব্দুল হাকিম (২৩) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  শুক্রবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার আইলহাঁস গ্রামের পদ্মবিল এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল হাকিম আইলহাঁস গ্রামের শাহাবউদ্দিন আহম্মেদের ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, বৃহস্পতিবার রাতে আব্দুল হাকিম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়রা বাড়ির কাছের পদ্মবিলের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। তার মাথায় ক্ষত রয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আব্দুল হাকিম একই এলাকার হাসিবুল হত্যা মামলার আসামি। কয়েক মাস আগে তিনি জামিনে মুক্ত হয়ে ঢাকায় অবস্থান করছিলো। কিছুদিন আগে তিনি গ্রামে ফিরে আসেন। 

ইত্তেফাক/এমআর