নিজ নির্বাচনী এলাকায় (ঢাকা-১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) ঈদ উপহার বিতরণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার সকালে মনিপুরী পাড়ার নিজ বাসভবনে রাজধানীর ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫, ৩৬ ও ৯৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি, লুঙ্গি, খাদ্যদ্রব্য (চাল, সেমাই, চিনি, দুধ, ডাল) ও কোরবানি দেয়ার জন্য নগদ টাকা বিতরণ করেন। পাশাপাশি এসব এলাকায় অবস্থিত কিছুসংখ্যক মাদ্রাসায় পশু কোরবানির জন্য নগদ টাকা বিতরণ করেন তিনি।
আরো পড়ুন : বিএসএমএমইউতে নিম্নমানের মাস্ক সরবরাহ, ঢাবির সহকারী রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা
এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত স্বল্পসংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য তার পক্ষ থেকে এই উপহার।
উপহার সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ইত্তেফাক/ইউবি