চাঁদাবাজির অভিযোগে ফেনীতে কাউন্সিলর গ্রেফতার 

ফেনীতে  চাঁদাবাজির অভিযোগে পৌর কাউন্সিলর আবু ইউছুফ বাদলকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৪ জুলাই) বিকালে পৌরসভার ১৫ নং ওয়ার্ড এলাকার মধুপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযোগ রয়েছে রেশন কার্ড, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা দেয়ার নাম করে ৩০ জন থেকে জনপ্রতি ৩ হাজার টাকা চাঁদা আদায় করে কাউন্সিলর বাদল। কিন্তু কাউকে ভাতা দেয়নি কাউন্সিলর। এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাবের একটি টিম তাকে আটক করে। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মো: নুরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমএএম