যমুনা নদীর আরিচা ঘটের অদূরে কোরবানির গরু বোঝাই একটি নৌকা ডুবে এক গরুর ব্যবসায়ীসহ ৩৬টি গরু নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালের এ নৌকাডুবির ঘটনা ঘটে। মাঝি-মল্লা, খামারি ও রাখালদের উদ্ধার করা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত এক ব্যবসায়ী ও একটি গরুও উদ্ধার করা যায়নি।
পাবনার নগরবাড়ী ঘাটের এনামূল ট্রান্সপোর্ট থেকে সকাল ৭টার দিকে ৪০টি গরু বোঝাই একটি নৌকা আরিচা সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে ছেড়ে আসে।
এ নৌকা ডুবিতে উদ্ধার হওয়া সাঁথিয়া উপজেলার মানপুর গ্রামের গরু ব্যবসায়ী রহম আলী জানান, মাঝি-মাল্লাসহ ২৮ জন আরোহী নিয়ে আরিচা ঘাটের নিকট পৌঁছালে প্রবল ¯্রােত ও ঢেঁউয়ে মুহুর্তেই নৌকাটি তলিয়ে যায়।
আরও পড়ুন: আজ বাঙালির মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী
একই উপজেলার বনগ্রামের বাসিন্দা সালাম (৩০) জানান, নিজস্ব একটি গরু বিক্রির জন্য এ নৌকায় আরোহী হয়ে হাটে আসছিলেন। নৌকা আরোহী তার ফুপা রজ্জব আলী (৫৫) নিখোঁজ রয়েছেন।
গুরুতর আহত ব্যবসায়ী কাশিনাথপুরের ঝড়– শেখ জানান, এক থেকে দেড় লাখ টাকা মূল্যের এ সকল গরু মারা যাওয়ায় অনেকেই পথে বসবেন।
আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবুর রহমান জানান, উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকা ও কোনো গরুর সন্ধান এখনও মেলেনি।
ইত্তেফাক/এসি