আশুগঞ্জের মেঘনা নদীতে শুক্রবার সকালে ক্রিকেট খেলার বল আনতে গিয়ে এক কিশোর তলিয়ে গেছে। তার নাম কবির হোসেন (১৫)। সে সদর উপজেলার সহিলপুর গ্রামের আবু সালেহ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা শহরের পুড়াগুদাম এলাকায় মেঘনা নদীর পাড়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল কবির। হঠাত্ ব্যাটের আঘাতে বলটি মেঘনা নদীতে পড়ে যায়। এ সময় সেটি উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিলে সে পানিতে তলিয়ে যায়। আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত সাহা ও ভৈরব নৌ থানার এসআই মো. রাসেল জানান, পানি বেশি ও স্রোত থাকায় নিখোঁজ কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধার চেষ্টা আরো জোরদার করা হবে।